পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ PM
কাটাখালি থানা

কাটাখালি থানা © সংগৃহীত

রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দিপু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিপু ওই এলাকার শহিদের ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতা মো. মনিরুল ইসলাম জানান, গত ২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় শিশুটি। খেলা শেষে মাগরিবের আজানের সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছের পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করে। এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে তানভীরের এক চাচাতো ভাই যাওয়ার সময় তার কান্না ও চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দিপু এ ঘটনা কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেয়।

মনিরুল ইসলাম আরও জানান, শুরুর দিকে সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়দের পরামর্শে স্বজনেরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন কাদেরী জানান, ইউসুফপুর ইউনিয়নের কাকালকাটি গ্রামে শিশু বলাৎকারের খবর পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নেয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম ও তার মা থানায় উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

ওসি আরও জানান, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্তাধীনে রয়েছে এবং এ বিষয়ে লিখিত এজাহার প্রাপ্তির পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬
৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬