হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

০৪ আগস্ট ২০২৬, ০১:১৭ PM
জব্দ করা ভারতীয় পণ্য

জব্দ করা ভারতীয় পণ্য © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকায় একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার রাত ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান সীমান্ত এলাকা অতিক্রম করে মাধবপুরের দিকে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

সকাল আনুমানিক ১০টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানে থাকা চোরাকারবারিরা সেটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি জব্দ করে তল্লাশি চালান। এ সময় কার্টনের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ট্যাগ: হবিগঞ্জ
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্যাংক ঘেরাওয়ের পর চুয়েটের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের …
  • ০৭ অক্টোবর ২০২৬
পরের বছর যেন বলতে পারি—‘অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হ…
  • ০৭ অক্টোবর ২০২৬
নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬