ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল

০৪ আগস্ট ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫১ PM
নিজের অফিস কক্ষে এক ব্যক্তির কাছ থেকে নেওয়া টাকা ব্যাগে ঢোকাচ্ছেন আফরোজা চৌধুরী

নিজের অফিস কক্ষে এক ব্যক্তির কাছ থেকে নেওয়া টাকা ব্যাগে ঢোকাচ্ছেন আফরোজা চৌধুরী © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, অফিস কক্ষে নিজের টেবিলে বসেই আফরোজা চৌধুরী এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন বা অনৈতিক সুবিধা গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সেবাপ্রার্থীরা অভিযোগ করেন, সরকারি এই দপ্তরে ঘুষ ছাড়া কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল, যা এই ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয়েছে।

ঘুষ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করে তিনি এর সপক্ষে নির্দিষ্ট ভিডিও প্রমাণ প্রদর্শনের আহ্বান জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্যাংক ঘেরাওয়ের পর চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ব…
  • ০৭ অক্টোবর ২০২৬
পরের বছর যেন বলতে পারি—‘অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হ…
  • ০৭ অক্টোবর ২০২৬
নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬