রূপপুরে ‘মদ্যপ অবস্থায়’ দুই রাশিয়ান নাগরিকের মারামারিতে নিহত ১

০৩ আগস্ট ২০২৬, ০৬:১৯ PM
নিহত রাশিয়ান নাগরিক কুদরিন সার্গেই

নিহত রাশিয়ান নাগরিক কুদরিন সার্গেই © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুরে মদ্যপান অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। আহতাবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রুপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এই ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদপানের পর দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে দুইজনই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদেরকে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা শুনেছি মদ্যপান অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতি মধ্যে এই ঘটনা ঘটেছে। এরপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিসিবির বোর্ড সভায় এল যে ৭ সিদ্ধান্ত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, আরেক নে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬