কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের

২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪২ PM
সাংবাদিককে এলোপাতাড়ি হাতুড়ি পেটা ছাত্রদল-যুবদল নেতাদের, হাসপাতালে ভর্তি

সাংবাদিককে এলোপাতাড়ি হাতুড়ি পেটা ছাত্রদল-যুবদল নেতাদের, হাসপাতালে ভর্তি © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে দেশ রূপান্তর কুয়াকাটা প্রতিনিধি কেএম বাচ্চুর ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা হোটেল সৈকতের সামনের সমুদ্রসৈকত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সৈকত এলাকায় অবস্থানকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় লতাচাপলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা এবং কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অভিযুক্তদের সঙ্গে‌ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬