পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

১৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ PM
পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ © টিডিসি ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ব্যবসায়ী পরিবারের গাড়ির গতিরোধ করে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (১৮ জুলাই) বিকেল ও রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৯ জুলাই) র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) এবং একই এলাকার অহিবুর রহমান (২৫)।

র‍্যাব জানায়, গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার পথে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছান। এ সময় পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ব্যবহৃত গাড়ির গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। এরপর ডাকাত দল গাড়িটি নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্তে অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকা এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, র‍্যাব গ্রেপ্তারকৃত দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান রয়েছে।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9