ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি, ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট

১৭ জুলাই ২০২৬, ০৭:২৫ PM
ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি

ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর বাঘরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পরিমল হালদার (৬৫) পরিবারের সদস্যদের নিয়ে রাতে খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী আলো রানী হালদার (৫০), ছেলে পলাশ হালদার (৩৫) (সৌদি প্রবাসী, বর্তমানে দেশে অবস্থানরত), পুত্রবধূ দীপা মিস্ত্রি (৩০) এবং দুই নাতি প্রাচুর্য হালদার (১২) ও মাধুর্য হালদার (৮)।

ভুক্তভোগী দীপা মিস্ত্রি জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি ও তার স্বামী যে কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেই কক্ষের দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পান। একপর্যায়ে ছেলে পলাশ হালদার দরজা খুললে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে পড়ে। তারা ধারালো রামদা দিয়ে পলাশ হালদারের মাথায় একাধিক কোপ দেয় এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। 

দীপা মিস্ত্রির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন ব্যবসায়ী পরিমল হালদার। এ সময় ডাকাতরা তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ও ওয়্যারড্রবের চাবি দিতে বাধ্য করে। চাবি নিয়ে তারা ঘরের আলমারি ও ওয়্যারড্রব খুলে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপা, ৪টি বিদেশি টর্চলাইট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নেয়।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পরিমল হালদার ও পলাশ হালদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9