আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি— এক নেতাকে এসপি

১৭ জুলাই ২০২৬, ০৬:৫২ PM
জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা © সংগৃহীত

‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ মন্তব্য করেছেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান। কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার সঙ্গে জেলা পুলিশ সুপারের (এসপি) বাদনুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এসপি নিজেকে ‘ছাত্রদল করে আসা লোক’ হিসেবেও উল্লেখ করেছেন।

‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন’ কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুকে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এ কথা বলেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

জানা গেছে, বক্তব্যে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেফতার করছেন না’।

এমন বক্তব্যের জেরে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘এটা পলিটিকস মঞ্চ না। একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।’

এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা যখন আপনাদেরকে তথ্য দেই, তখন আপনারা গ্রেফতার করেন না।’

এর জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশে কোনও পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। এখনও ফ্যাসিস্টের লোকজন তো আছেই পুলিশে। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র চার মাস এই সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে, একটা বাচ্চাও খাওয়া শিখতে ৯/১০ মাস লাগে।’

আরও পড়ুন : জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন

পুলিশ সুপার আরও বলেন, ‘দেশে বিচার হচ্ছে, ইতিমধ্যেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের হাবিবের (সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান) ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।’

জুলাই শহীদ দিবসের ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950