প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু

১৬ জুলাই ২০২৬, ০৩:০১ PM
প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু

প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু © সংগৃহীত

বাংলাদেশের হজ কোটায় ২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থার মাধ্যমেই প্রবাসীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd⁠�)-এর মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীর বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের সময় ই-হজ সিস্টেমে আবেদনকারীকে এনআরবি (Non-Resident Bangladeshi) হিসেবে তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি তিনি যে দেশে বৈধভাবে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট বৈধ বসবাসের নথিও আপলোড করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই হজ প্যাকেজ ও হজ গাইডলাইন-২০২৭ প্রকাশ করা হবে। এরপর ঘোষিত প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীরাই ২০২৭ সালের হজ পালনের সুযোগ পাবেন।

ট্যাগ: হজ
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬