আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় যুবককে ছুরিকাঘাত

১৬ জুলাই ২০২৬, ০৮:১৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৩ AM
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময়

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জনসমাগমের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. আসাদুল হক (২১) বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, ম্যাচ চলাকালে দুই নম্বর গেট এলাকায় বিপুল দর্শকের ভিড়ের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে আসাদুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬