জামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

১৬ জুলাই ২০২৬, ১২:৫২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ও সম্পাদিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বপন এলাকায় তার মামার বাড়িতে থাকতেন। সে মানসিকভাবে ভারসাম্যহীন বলে পরিচিত। তার বাবার পরিচয় পাওয়া না গেলেও মা মৃত মমেনা বেগম বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হাবিবার মা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানের ভেতর জঙ্গলে শিশুটিকে ধর্ষণরত অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্বপনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিধুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহাবুবুর রহমান রকি জানান, দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশে জঙ্গলে শিশুটিকে একা পেয়ে স্বপন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে স্বপন মানসিকভাবে ভারসাম্যহীন। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9