৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

১৫ জুলাই ২০২৬, ১২:৫১ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০১:২১ AM
৫০০ বোতল ফেনসিডিল সহ আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম

৫০০ বোতল ফেনসিডিল সহ আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম © সংগৃহীত

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটককৃত মাদক কারবারি হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মিরাজুল ইসলাম (২৮)।

পুলিশ সুপার জানান, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর পৌর সদরের গোডাউন  মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ।

এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০০ বোতল ফেনসিডিল।

এ সময় গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

পুলিশ সুপার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬