মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

১৪ জুলাই ২০২৬, ১২:৫৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১২:৫৭ PM
অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম

অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় সন্তানের সামনে পোশাকশ্রমিক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী এ কথা জানান।

তিনি জানান, গত ১৩ জুলাই ভোররাত আনুমানিক আড়াইটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা এলাকায় মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নাসিমা আক্তার (২৭) নিহত হন। ঘটনার পর র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করে।

নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। আর গ্রেপ্তর ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। নাসিমা ও ছায়েদুল দম্পতি তাদের ছেলে ও মেয়েকে নিয়ে শ্রীপুর পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নাসিমা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ছায়েদুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নেশার টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। গত ১২ জুলাই রোববার নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। ওই রাতেই ছায়েদুল তার স্ত্রীর কাছে ৩ হাজার টাকা দাবি করেন। কিন্তু নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছায়েদুল ইসলাম স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তাদের ৮ বছর বয়সি মেয়ে সামিয়া ও ৫ বছর বয়সি ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল। দুই সন্তানের চোখের সামনেই নাসিমার মৃত্যু হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬