চাচাতো ভাইদের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪ জুলাই ২০২৬, ১০:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আমিন আলী ওই গ্রামের ফরহাদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিন আলী স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন এবং পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। গত রবিবার তিনি গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের কথা-কাটাকাটির ঘটনায় তিনিও জড়িয়ে পড়েন।

পরিবারের অভিযোগ, ওই দিন রাতেই আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে পরিস্থিতি শান্ত হলেও সোমবার দুপুরে একই বিরোধকে কেন্দ্র করে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয় থেকে সাতজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমিন আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমিন নামে একজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9