বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রবিবার (১২ জুলাই) রাত আটটার দিকে তুরাগ নদের তীরবর্তী হাজি মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের গাড়িতে তোলার সময় বস্তির কিছু বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি ঘিরে ধরার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে গেলে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নেওয়ার সময় অতিরিক্ত জনসমাগম সৃষ্টি হয়ে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁরা বর্তমানে থানা হেফাজতে আছেন।

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আদ-দ্বীন মেডিকেলে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় দিনে গড়াল শাটডাউন, জামালপুর নার্সিং কলেজে বন্ধ ক্লাস-…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬