নেত্রকোনায় ১৪ পিস ইয়াবাসহ যুবক আটক

১২ জুলাই ২০২৬, ০৯:৩০ PM
আটককৃত রহমত আলী

আটককৃত রহমত আলী © টিডিসি ফটো

নেত্রকোনার মদন উপজেলায় ১৪ পিস ইয়াবাসহ রহমত আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার কদমতলী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী বাজারে অভিযান চালিয়ে রহমত আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মদন থানার তদন্ত পরিদর্শক অসীম কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে কদমতলী বাজার থেকে রহমত আলীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬