নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক

১২ জুলাই ২০২৬, ০৭:৪৯ AM
 ৬ শিক্ষার্থী আটক

৬ শিক্ষার্থী আটক © সংগৃহীত

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় নতুন কলা ভবনের সামনে পুকুর পারে এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের রিসেন্টলি ডিলেটেড ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।

অভিযুক্তদের একজন দাবি করেন, তারা ঘুরতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন। অপর অভিযুক্তের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। আটককৃতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। অভিবাবকদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, খাওয়ালেন ৫ হাজার গ্রামবাসী
  • ২৮ আগস্ট ২০২৬
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ…
  • ২৮ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪২ হাজার …
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে নতুন দিগন্তঃ বাংলাদেশ অ্যাক্রেড…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝুমুর নাচে মুখর জাবি, শেষ হলো কারাম উৎসব
  • ২৮ আগস্ট ২০২৬