বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

‘পরকীয়া প্রেমিকার’ ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের পর আইইউটির সাবেক ছাত্রের মৃত্যু

১১ জুলাই ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ PM
নিহত মামুন মিয়া

নিহত মামুন মিয়া © ফাইল ছবি

রাজধানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় মামুন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে মহাখালীর টিভি গেট এলাকার ৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে ও গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাবেক ছাত্র।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে (বনানী থানা) অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মামুনকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসার মালিক মো. সুমন বলেন, আজ দুপুর ১টার দিকে মামুন এক নারীকে সঙ্গে নিয়ে বাসায় আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে ছুরিকাঘাত করেন এবং তার পুরুষাঙ্গ কেটে দেন।

তিনি বলেন, মামুনের চিৎকারে তার কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করে। আহত মামুনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা মোকসেদ আলী ভুইয়া। তিনি জানান, মোবাইল ফোনে জানতে পারেন, মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এরপর তিনি হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান। তবে কী ঘটনা ঘটেছে তা কিছুই জানাতে পারেননি তিনি।

মোকসেদ আলী জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের বাবার নাম বাবুল হোসেন। মামুনের স্ত্রী শাহিনা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামে থাকেন। চলতি মাসের ১ তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগ দেন। তবে ঢাকায় থাকতেন না।

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, ৯৯৯-্এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে বিউটি আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। তার শ্বশুরবাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তারা পূর্বপরিচিত। তারও স্বামী-সন্তান আছে।

এসআই আরও জানান, উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই বাসাটি ভাড়া নেন বিউটি আক্তার। মামুন আজ সকালেই সেই বাসায় গিয়েছিলেন। দুজনের মনোমালিন্য ও দ্বন্দ্বের জেরে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের শরীরের কয়েক জায়গায় আঘাত করে এবং পুরুষাঙ্গ কেটে দেন।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬