মাদকসহ স্বামী-স্ত্রী আটক, কারাদণ্ড

ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ

ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।  

আজ শনিবার (১১ জুলাই) সামারি ট্রায়াল কোর্টে (দ্রুত বিচার আদালত) তাদের যথাক্রমে ২ বছর ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কর্চাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) এর বসতবাড়ি থেকে তাকে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই সময় তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটক দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকের আলী মণ্ডলকে ২ বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদক নির্মূলে জীবননগর থানা-পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬