ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও

১০ জুলাই ২০২৬, ১০:২২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:২৬ PM
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিনা বেগম-(৩৫), সাফিয়া বেগম-(৩০), সুলেমা বেগম-(৬২), আবুনী বেগম-(৬৫), শাহানা বেগম-(৩৫), লাকি আক্তার-(৩০), শাহানা বেগম-(৪৫), সাথি আক্তার-(২৩), আঁখি আক্তার-(২৩), রাহালা বেগম-(৫০) ও সুজনা আক্তার-(৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে উঠে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার পকেটমার করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, তাদের সবার বাড়ি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে, যা স্থানীয়ভাবে ‘চোরের গ্রাম’ হিসেবে লোকমুখে প্রসিদ্ধ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬