মদের বোতল হাতে টিকটক, পুলিশের জালে তরুণী

০৮ জুলাই ২০২৬, ০২:৫৪ PM
গ্রেপ্তার তরুণী

গ্রেপ্তার তরুণী © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মদের বোতল হাতে ভিডিও করে টিকটকে দেখানোর অভিযোগে নার্গিস আক্তার (২৫) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নার্গিস আক্তার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।

পুলিশ জানায়, নার্গিস আক্তার নিয়মিত মদের বোতল হাতে ভিডিও করে টিকটকে প্রকাশ করতেন। এসব ভিডিওতে মদপানে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হতো। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মদের বোতল নিয়ে টিকটক ভিডিও তৈরি করে তিনি মানুষকে মদ কেনা ও সেবনে উৎসাহিত করছিলেন। দীর্ঘদিন ধরে নার্গিস এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। ভিডিওগুলো যাচাই-বাছাই করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬