খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার

০৬ জুলাই ২০২৬, ০৬:০৪ PM
খাগড়াছড়ি ম্যাপ

খাগড়াছড়ি ম্যাপ © সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় পাঁচজন যুবক একসঙ্গে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতরা জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, সংগঠন ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এ ঘটনা ঘটেছে। তবে এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, সোর্সের মাধ্যমে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, নিহতদের একজনের নাম রিয়েল চাকমা। রেসি চাকমা নামে এক স্কুলশিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, নিহতদের মধ্যে তার ভাই রিয়েল চাকমা রয়েছেন। তিনি পানছড়ি উপজেলার আলীচান কার্বারী পাড়ার বাসিন্দা ও রুপায়ন চাকমার ছেলে। তবে এ তথ্য এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের অধিকাংশ বন্ধ রয়েছে এবং মধুমঙ্গল পাড়াসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
  • ০৬ জুলাই ২০২৬
ছানি অপারেশনের অভাবে অন্ধত্বে ভুগছে ১০ লাখ মানুষ, আলো ফেরাত…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার
  • ০৬ জুলাই ২০২৬
মাদ্রাসা বোর্ডের এইচএসসির প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থান, দুই …
  • ০৬ জুলাই ২০২৬
বছরে গড়ে কত শতাংশ বাড়ে সোনার দাম, জানলে সঞ্চয় করবেন আপনিও
  • ০৬ জুলাই ২০২৬
বিদ্যালয়ে তিন বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করে নোটিশ দিল মন…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence