খাগড়াছড়িতে ৩ জনকে গুলি করে হত্যা

০৬ জুলাই ২০২৬, ০৩:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ PM
পাহাড়ি অঞ্চল

পাহাড়ি অঞ্চল © সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় আরও দুজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিহতরা জেএসএসের (সন্তু গ্রুপ) সশস্ত্র দলের সদস্য ছিলেন এবং সংগঠন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাঁচ যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয় এবং অপর দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘তিনজন নিহতের খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।’

৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬