ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ

০২ জুলাই ২০২৬, ১২:০৬ PM
ময়লার ভাগাড়ে পড়ে রয়েছে নবজাতকের মরদেহ

ময়লার ভাগাড়ে পড়ে রয়েছে নবজাতকের মরদেহ © টিডিসি

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরে সরকারি খাদ্যগুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্থানীয় এক টোকাই পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাবিবুর রহমান নামের এক টোকাই সকালে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়াতে যান। সেখানে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ দেখে তিনি সেটি খোলেন এবং ভেতরে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তার চিৎকার ও ডাকে স্থানীয়রা ছুটে আসেন এবং পরবর্তী সময়ে পুলিশকে খবর দেন।

এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও দুঃখের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যেখানে বহু মানুষ একটি সন্তানের জন্য আজীবন অপেক্ষা করেন, সেখানে এমন ফুটফুটে একটা শিশুকে এভাবে ফেলে যাওয়া অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পেছনের প্রকৃত রহস্য এবং অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখতে শুরু করেছে।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬