আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

০১ জুলাই ২০২৬, ০৩:২৫ PM
গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি পারভীন আক্তার (মাঝে)

গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি পারভীন আক্তার (মাঝে) © সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার নারী মাদক কারবারি পারভীন আক্তারকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
 
গ্রেপ্তার পারভীন আক্তার আশুলিয়া থানার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। তিনি মৃত আলাল মিয়া ও মৃত মাফিয়া বেগমের মেয়ে এবং মোকছেদুর রহমান ওরফে আক্তারের স্ত্রী।
 
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টা ২০ মিনিটের দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পারভীন আক্তারকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা। 
 
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন,পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9