নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

৩০ জুন ২০২৬, ১২:৪৩ AM
নিহত শিশু শাহাদাত বেপারী

নিহত শিশু শাহাদাত বেপারী © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু শাহাদাত বেপারীর গলিত মরদেহ তিন দিন পর আড়িয়াল খাঁ নদের পাড়ের একটি কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাত বেপারী উপজেলার মধ্য চন্দ্রপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।

পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক দোলনা কর্মী নিজেই মোবাইল ফোনে শাহাদাতের বোনকে মরদেহের অবস্থান জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) মহরম উপলক্ষে চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলারঘাটে আয়োজিত মেলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাহাদাত। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, মাইকিংসহ নানা চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

সোমবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে একটি ফোন আসে। ফোনে শিশুটির মরদেহ কোথায় রয়েছে, সে বিষয়ে তথ্য দেওয়া হয়। পরে স্বজনরা স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাশবনের মধ্যে শাহাদাতের গলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী সন্দহজভাজন পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬