বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

২৯ জুন ২০২৬, ০৬:৫৯ PM
জব্দকৃত ভারতীয় মালামাল

জব্দকৃত ভারতীয় মালামাল © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা রাঙাজান পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ২৯২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা শাড়িগুলোর সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬