পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

২৭ জুন ২০২৬, ০৪:৫০ PM
আটক সুজন ও আরিফুল। শনিবার সকালে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে

আটক সুজন ও আরিফুল। শনিবার সকালে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে © সংগৃহীত

পাবনায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫৬ জুন) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক দুইজন হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে  সুজন হোসেন (৩৪) ও পাবনা পৌর সদরের শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতো। ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে চক্রের সদস্যদের মধ্যে ভাগাভাগি করতেন।

এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাংকোলা এলাকা সুজন (৩৪) ও শিবরামপুর এলাকা থেকে আরিফুল ইসলাম কে আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোন ও ব্যবহৃত সিম কার্ড প্রতারণামূলক কাজে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে গোয়েন্দা শাখা।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আরও জানান, চক্রের অপর সদস্যরা ভুয়া নিবন্ধনে নেওয়া সিম কার্ড বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করত এবং বিকাশ এজেন্ট নম্বর ব্যবহার করে চাঁদার অর্থ সংগ্রহ করত। এ চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ ঘটনায় আটক দুজনসহ আরও দুজন নামীয় এবং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬