মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই

২৬ জুন ২০২৬, ০৮:১২ PM
বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই

বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা-হেরোইনসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশ হেফাজত থাকা আসামি বড় ভাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছোট ভাই। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুই ভাইকেই গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তোফায়েল হোসেন (২১)। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরে তল্লাশি চালায়। এ সময় চারটি ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জোবায়েল উদ্ধার হওয়া মাদকের দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়ে কোনো তথ্য দেননি। পরে জোবায়েলকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তোফায়েলসহ কয়েকজন স্বজন পুলিশের কাজে বাধা দেন এবং বাঁশ-লাঠি নিয়ে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তোফায়েলকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। কিন্তু অন্যরা পালিয়ে যান।

এ ঘটনায় তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।ওসি বলেন, গ্রেফতার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9