বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১

২৫ জুন ২০২৬, ০২:৫৩ PM
৯টি গাঁজা গাছ জব্দ করা হয়

৯টি গাঁজা গাছ জব্দ করা হয় © টিডিসি ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় আঙিনায় গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে শুক্কুর আলী(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার বাড়ি থেকে ৯টি গাঁজা গাছ জব্দ করা হয়।

শুক্কুর আলী(৪০) কেন্দুয়া  উপজেলার গোপালাশ্রম  গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে  সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) রাত সাড়ে  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া  থানার চিরাং ইউনিয়নের  গোপালাশ্রম  গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির পূর্ব পাশের আঙ্গিনা  থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৯টি গাঁজা গাছ,৪০ গ্রাম গাঁজা এবং ২১ হাজার ১ শত ৫০ টাকা উদ্ধার করা হয়।জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ  জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলী স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি চাষ করেছিলেন বলেও স্বীকার করেন।

তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় মামলা রুজু শেষে আজ দুপুরের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

৫ম থেকে ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্…
  • ২৬ অক্টোবর ২০২৬
নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের
  • ২৬ অক্টোবর ২০২৬
রেকর্ড দেড় কোটি টাকায় দল পেলেন শেখ মেহেদী
  • ২৬ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ২৬ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশ ধোঁয়াশা কাটিয়ে দল পেলেন রিশাদ
  • ২৬ অক্টোবর ২০২৬
বিক্ষোভস্থল খালি করতে শিক্ষার্থীদের ৩০ মিনিটের আলটিমেটাম দি…
  • ২৬ অক্টোবর ২০২৬