রাজধানীতে ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা, দুজন গ্রেফতার

২১ জুন ২০২৬, ০৭:৩৯ AM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৭:৪৪ AM
গ্রেপ্তার গৃহকর্তা

গ্রেপ্তার গৃহকর্তা © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু গৃহকর্মী রিক্তা মনির মৃত্যুর ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে ২ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- গৃহকর্তা ইঞ্জিনিয়ার মো. সবিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)। শিশু রিক্তার বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, পারিবারিক অস্বচ্ছলতার কারণে ৩১ মাস আগে শিশু রিক্তা মনি ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়। সবশেষ রিক্তার বারার পূর্ব-পরিচিত মো. গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে রিক্তাকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি থানাধীন ওই ১১ তলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশু রিক্তা মনি। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেপ্তার করে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬