শার্শায় দুই বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ২

পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার দুজন (মাঝে)

পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার দুজন (মাঝে) © সংগৃহীত

যশোরের শার্শার রুদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৭ জুন) ভোররাতে শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল রানা (২৬) ও তার সহযোগী মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।

প্রেস ব্রিফিংয়ে সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল রুদ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেল রানাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির শয়নকক্ষের বালিশের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে রাসেল রানার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বেনাপোলের পুটখালী এলাকায় অভিযান চালিয়ে সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি অস্ত্রের নেপথ্যে থাকা অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9