নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১ জুন ২০২৬, ০৪:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিল থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আলামত দেখে হত্যার পর মরদেহ বিলে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে মরদেহের অবস্থান ও অন্যান্য আলামত দেখে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রেখে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9