ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তা মো. শাহনোয়াজ (মাঝে)

গ্রেপ্তা মো. শাহনোয়াজ (মাঝে) © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে মো. শাহনোয়াজ (৫৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) আখাউড়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহনোয়াজ উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হীরাপুর এলাকার মৃত আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে ও ৫ নম্বর আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্র জানায়, শাহনোয়াজ আখাউড়া থানার একটি মামলার এজাহারভুক্ত ৪৬ নম্বর আসামি।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে মামলার এজাহারভুক্ত আসামি শাহনোয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে। 

তিনি আরও বলেন, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬