দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

০৯ জুন ২০২৬, ০৪:৩১ PM
গ্রেপ্তার তিনজন (মাঝে)

গ্রেপ্তার তিনজন (মাঝে) © সংগৃহীত

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫-২৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৮ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতুলি এলাকায় মহাসড়কের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সমর্থনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই, আওয়ামীলীগের নিষেধাজ্ঞা, মানি না মানব না’ সহ অন্যান্য স্লোগান দিয়ে একাধিক ব্যানারে ঝটিকা মিছিল করে। অপরাধ সংগঠনের ষড়যন্ত্রে লিপ্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারিত ও প্ররোচিত করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক, বিদ্বেষমূলক, কুরুচিপূর্ণ স্লোগান দেয় মিছিলে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ জুন) দাউদকান্দি মডেল থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আব্দুল বারি জানান, সরকারবিরোধী মিছিলের ঘটনায় পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, বিটেস্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন ও জিংলাতুলি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার  ব্যক্তি মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬