ঝালকাঠিতে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত আটক

০৮ জুন ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৪:৪৭ PM
ঝালকাঠিতে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত আটক

ঝালকাঠিতে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত আটক © সংগৃহীত ও সম্পাদিত

ঝালকাঠি সদর উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সুমন চক্রবর্তী (৪১) নামে এক মন্দিরের পুরোহিতকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৭ জুন) রাতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৬৪ বাহের রোড এলাকায় ‘জি আর কম্পিউটার সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। সুমন চক্রবর্তী ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় কালী মন্দির এলাকার বাসিন্দা। তিনি মৃত তারাপদ চক্রবর্তীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন চক্রবর্তী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। এদিকে মাদকসহ গ্রেপ্তারের খবর প্রকাশের পর মন্দির কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে তাকে পুরোহিতের দায়িত্ব থেকে বহিষ্কার করে। 

কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় বলেন, সুমন চক্রবর্তী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। গ্রেপ্তারের খবর পাওয়ার পরপরই কমিটির সিদ্ধান্তে তাকে পুরোহিতের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬