রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

০৭ জুন ২০২৬, ০৬:৩২ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৬:৪৯ PM
ভক্তভোগী ব্যবসায়ী

ভক্তভোগী ব্যবসায়ী © সংগৃহীত

রাজধানীতে লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে আনুমানিক ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) বেলা সোয়া ৩টার দিকে মতিঝিলের জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার বিকাল ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে। এসময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের কর্মকর্তারা জানান,  এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। 

  

রাজধানী ও আশপাশের ৩৪ এলাকায় ২৪ ঘণ্টা জরুরি গ্যাস শাটডাউন বি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন অভিজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‎কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫, হাসপাতালে ভর্ত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও ১০ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে স্থাপন-পাঠদানের অনুমতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘আওয়ার শেরপুর’ অ্যাপের উদ্বোধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬