নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দোলন গ্রেপ্তার

০৭ জুন ২০২৬, ০৩:১৪ PM
গ্রেপ্তার মো. রিয়াদ হোসেন তালুকদার দোলন

গ্রেপ্তার মো. রিয়াদ হোসেন তালুকদার দোলন © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ হোসেন তালুকদার দোলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঈদ উপলক্ষে বাড়িতে এলে শনিবার (৬ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রিয়াদ হোসেন তালুকদার দোলন কেন্দুয়া উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে। 

পুলিশ জানায়, মো. রিয়াদ হোসেন দোলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে কেন্দুয়ায় নিজ বাড়িতে  এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বলেছেন,  দোলন একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬