গোপালগঞ্জে গাঁজাসহ ভ্যানচালক আটক

০৭ জুন ২০২৬, ০২:১০ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০২:১১ PM
জব্দ করা গাঁজা দেখছেন পুলিশ সদস্যরা

জব্দ করা গাঁজা দেখছেন পুলিশ সদস্যরা © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ার ১০ কেজি গাঁজাসহ এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) কোটালীপাড়া উপজেলার ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম লাভলু মুন্সী (৪২)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামের আবদুল মজিদ মুন্সীর ছেলে।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তির ভ্যানে করে গাঁজা পরিবহনের বিষয়ে তারা জানতে পারেন। পরে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লাভলু মুন্সীকে আটক করা হয়। এ সময় তার ভ্যানে থাকা একটি বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় লাভলু মুন্সীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টতা যাচাই করে একই মামলায় ইয়াদুল সিকদার (৩২) নামের আরও একজনকে আসামি করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬