হবিগঞ্জে চা-বাগানে উদ্ধার যুবকের লাশের পরিচয় শনাক্ত

০৭ জুন ২০২৬, ০১:৪৯ PM
চয়ন বণিক

চয়ন বণিক © সংগৃহীত

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক যুবকের লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম চয়ন বণিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের বাসিন্দা।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) দুপুরে মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
‎
‎লাশ উদ্ধারের সময় তার পরিচয় জানা না গেলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি দেখে স্বজনেরা তাকে শনাক্ত করেন। নিহত চয়ন বনিক সাহাদেব বণিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় চার বছর ধরে ভারতের আগরতলা শহরে অবস্থান করছিলেন।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি বিষয়গুলোও তদন্তের আওতায় রয়েছে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬