গোপালগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৬ জুন ২০২৬, ০৪:৫১ PM
গ্রেপ্তার মো. ওসমান সানা ও জব্দ করা গাঁজা

গ্রেপ্তার মো. ওসমান সানা ও জব্দ করা গাঁজা © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. ওসমান সানা (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (৬ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ওসমান সানা (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা এবং আসাবুর সানার ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬