ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ৪

০৬ জুন ২০২৬, ০৩:৩৩ PM
জব্দ করা বিদেশি মদ ও গাঁজা

জব্দ করা বিদেশি মদ ও গাঁজা © সংগৃহীত

ময়মনসিংহে র‌্যাব-১৪-এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩০২ বোতল বিদেশি মদ ও ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (৬ জুন) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. কামাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শয়নকক্ষে রাখা একটি স্টিলের ট্রাংক থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে শনিবার (৬ জুন) ভোর পৌনে ৬টার দিকে কোতোয়ালী থানার দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড়সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৩০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে মো. রবিউল ইসলাম (২৮), জরিপ মিয়া (২৬) ও মো. সুজন (৪১) নামে তিনজনকে আটক করা হয়। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

র‌্যাব-১৪-এর পক্ষ থেকে  জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9