কারাগার ফেরত নেতাকর্মীদের নিয়ে ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিটিং

০৫ জুন ২০২৬, ০৮:৩০ PM
ফটিকছড়িতে সাবেক মেয়রের বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের মিটিং

ফটিকছড়িতে সাবেক মেয়রের বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের মিটিং © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার বেশকিছু ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন মাইজভাণ্ডার দরবার সড়কের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে নির্মিত ডেকসি ঘরে (বিশ্রামাগার) আয়োজিত হয় সভাটি। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা একটি হলের মঞ্চে বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো। ব্যানারে লেখা রয়েছে— ‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’।

জানা যায়, সভায় দলটির কারাগার ফেরত নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনা জানতে পারে সেদিন রাতেই ওই এলাকায় শতাধিক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
তিনি বলেন, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬