রাজধানী থেকে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

০২ জুন ২০২৬, ০৬:৩৮ PM
আব্দুল্লাহ আল মাসুদ মধু

আব্দুল্লাহ আল মাসুদ মধু © সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তাকে গ্রেপ্তারের বিষয়ে ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনা হবে।  

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬