মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন

মে মাসে নারী ও শিশু নির্যাতন ৩২৬টি, ধর্ষণ বেড়েছে ৪৪ শতাংশ

৩১ মে ২০২৬, ০৫:২৬ PM
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন © সংগৃহীত

চলতি বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা আগের মাসের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন হয়রানি এবং আত্মহত্যার মতো ঘটনাগুলোর ঊর্ধ্বগতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত সর্বশেষ জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে উঠে এসেছে।

রোববার (৩১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৩১২টি, যা মে মাসে বেড়ে ৩২৬টিতে পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে সহিংসতার চিত্র আরও ভয়াবহ রূপ নিয়েছে।সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ধর্ষণের ঘটনা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ধর্ষণের ঘটনা ছিল ৫৪টি; যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৭৮টিতে। অর্থাৎ এক মাসেই প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই অপরাধ। একই সময়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬টিতে এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬টিতে পৌঁছেছে। যৌন হয়রানির ঘটনাও ১৭ থেকে বেড়ে ১৮টি হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার এই ধারাবাহিক বৃদ্ধি দেশের সামাজিক নিরাপত্তা, বিচারহীনতার সংস্কৃতি এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এমএসএফের মতে, এসব পরিসংখ্যান সমাজে নারী ও শিশুদের ক্রমবর্ধমান অনিরাপদ অবস্থারই প্রতিফলন।

এদিকে মে মাসে নতুন উদ্বেগ হিসেবে সামনে এসেছে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধের বিস্তার। প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন জুয়াকে কেন্দ্র করে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে মাদকসংশ্লিষ্ট ঘটনায় চারজন নিহত, ১৯ জন আহত এবং ১৫ জন আটক হয়েছেন। পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষের দুটি ঘটনা এবং মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার তিনটি অভিযোগও প্রতিবেদনে স্থান পেয়েছে।

এমএসএফের নির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের ধরন দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। যদিও কিছু ক্ষেত্রে প্রকাশ্য সহিংসতার ঘটনা কমেছে, তবে যৌন সহিংসতা, ডিজিটাল অপরাধ, অনলাইন জুয়ার বিস্তার এবং সামাজিক অবক্ষয়ের বিভিন্ন সূচক আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

ট্যাগ: ধর্ষণ
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950