রাতে চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি

৩১ মে ২০২৬, ০৮:১৬ AM
পুকুরের মাছ গুলো মরে পানিতে ভেসে উঠেছে

পুকুরের মাছ গুলো মরে পানিতে ভেসে উঠেছে © টিডিসি ফটো

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া এলাকায় এক মাছচাষির চারটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
   
বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মৎস্যজীবি।

জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামের বাসিন্দা অনিমেষ সরকার নিজ গ্রাম সহ বিভিন্ন এলাকায় পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করে আসছেন।

বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা চারটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে গিয়ে দেখতে পান পুকুরের মাছ গুলো মরে পানিতে ভেসে উঠে রয়েছে। রুই, কাতল, টেংরা সহ বিভিন্ন জাতের মাছ ছিল সেখানে। চারটি পুকুরের মাছই মরে ভেসে ওঠে। 

মৎস্যজীবি অনিমেষ সরকার বলেন, ধার দেনা করে অন্যর কাছ থেকে পুকুর লিজ নিয়ে আমি মাছ চাষাবাদ করি। আমি নিঃস্ব হয়ে গেছি। চারটি পুকুরে প্রায় ৬০ লাখ টাকার মাছ মরে গেছে। আমার এধরনের ক্ষতি যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই পুলিশের প্রতি। 

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: মাছ নিধন
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950