সিলেটে নারী পর্যটক হেনস্তা, ৩ জনকে আটক করল স্থানীয়রা

৩১ মে ২০২৬, ০৭:৪০ AM
স্থানীয়দের হাতে আটক ব্যক্তিরা

স্থানীয়দের হাতে আটক ব্যক্তিরা © টিডিসি ফটো

সিলেটে চা বাগানে ঘুরতে গিয়ে বখাটেদের হেনস্তার শিকার তরুণীর ভিডিও ভাইরালের পর তিনজনকে আটক করেছে স্থানীয়রা।

তরুণীর করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা দেয়। এরপর উত্যক্তকারী তিনজনকে শনাক্ত করে তাদের আটকে অভিযানের নামে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (৩০ মে) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশফিকা তাহসিন নামে এক তরুণী সিলেট গোয়াবাড়ি এলাকায় ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন। তিনি এ হেনস্তার হওয়ার ঘটনাতার ফেসবুক ও ইন্সটাগ্রামে লাইভ করেছেন।

ভিডিওতে দেখা যায়, ‘এই নারী পর্যটক চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এ সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকে। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে।

নারী পর্যটক একসময় বলছেন, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ এই প্রশ্নের জবাবে উত্যক্তকারী তরুণীদের অশোভনভাবে হাসতে দেখা যায়। এসময় একজন তরুণ ওই নারীর মোবাইল ক্যামেরার সামনে এসে পোজ দিতে ও আরেকজনকে সিগারেট টানতে টানতে উত্ত্যক্ত করতে দেখা যায়।

উত্যক্তকের শিকার নারী পর্যটকের দাবি, তিনি ওই তরুণদের বুঝিয়ে বলার চেষ্টা করলেও অভিযুক্তরা সেখান থেকে সরে যায়নি। বরং তার পেছন পেছন আসতে থাকে। তিনি আরও অভিযোগ করেন, আশপাশে থাকা লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ বা সহযোগিতার জন্য এগিয়ে আসেননি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই পর্যটন এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন বিভিন্ন অঞ্চল থেকে। তবে এমন অভিযোগ সামনে আসায় পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয়দের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এ ব্যাপারে সিলেট মহাগেরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান গণমাধ্যমে  বলেন, নারী পর্যটককে উত্যক্তের ভিডিও নজরে আসার পর আমরা তিন তরুণকে সনাক্ত করে তাদের আটকে ওই এলাকায় অভিযান চালাই। তবে তাদের পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাতে শুনতে পারি পুলিশ ওই তিনজনকে আটক করে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাদের ছেড়ে দেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিও দেখে সনাক্ত করে শনিবার রাতে তিনজনকে ধরে আনেন এলাকাবাসী।

পরে স্থানীয়ভাবে সালেশের পর তাদেরকে নিজ নিজ অভিভাবদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ট্যাগ: হেনস্তা
ইংল্যান্ড-নরওয়ের ম্যাচে হানা দিল প্রাণঘাতী ভাইরাস
  • ১১ জুলাই ২০২৬
সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা
  • ১১ জুলাই ২০২৬
ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যায় শিশু সাজেদুল, চারদিন প…
  • ১১ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আ…
  • ১১ জুলাই ২০২৬
বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence