ভাবি ও ভাতিজাকে হত্যা দেবরের, ভাইকেও কুপিয়ে জখম

৩১ মে ২০২৬, ০৭:৩৭ AM
দৌলতপুর থানা

দৌলতপুর থানা © সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে। একই ঘটনায় তার বড় ভাই ছালাম গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন।

শনিবার (৩০ মে) রাতে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) এবং তাদের দুই বছরের ছেলে আসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ছালাম। বাড়িতে পৌঁছানোর পর তার ছোট ভাই ইউসুফ আলী দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসীর ভাষ্য, ছালাম দোকান থেকে বাড়িতে ফেরার পরই তার ভাই ইউসুফ তাকে আক্রমণ করেন। এতে তিনি গুরুতর আহত হন। এর আগেই ছালামের স্ত্রী আমিনা ও তাদের দুই বছরের ছেলে আসলামকে হত্যা করা হয়। ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে ১০টার দিকে ইউসুফ আলীকে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে তড়িঘড়ি করে চলে যেতে দেখা যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9