লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে আহত ২০

৩০ মে ২০২৬, ০৮:১৬ PM
দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদপুর গ্রামের কবির মিয়া ও নুর মিয়ার সমর্থকদের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে একই বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
‎
‎সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। স্থানীয় লোকজন ও মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
‎
‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত আছে।
‎
‎তিনি আর ওবলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: লুডু
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬