নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর হামলার সময় ‘অস্ত্রধারী’ কে এই যুবক?

২২ মে ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০৫:৪৪ PM
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর হামলার সময় অস্ত্রধারী যুবক

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর হামলার সময় অস্ত্রধারী যুবক © সংগৃহীত

ঝিনাইদহে জুমার নামাজের পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। 

এদিকে হামলার সময় এক যুবককে ‘অস্ত্র’ হাতে দেখা গেছে। এমন একটি ভিডিও এবং একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নেটিজনরা নানা আলোচনা-সমালোচনা করছেন। 

তুহিন নামে একজন ফেসবুক পোস্টে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে হামলা হয়েছে। ছাত্রদল-যুবদলের ওপর অভিযোগ থাকলেও অস্ত্রধারীর পরিচয় জানতে চান তারা। 

হামলার ঘটনাটি ডিসির বাড়ির সামনে, নিশ্চিত করেই বলা যায় সেখানে ডিসির নিরাপত্তার জন্য অনেক সরকারি ক্যামেরা রয়েছে। এ ছাড়াও পাড়া-মহল্লায় দোকানগুলোতে সিসিটিভিও থাকে। ফলে হামলাকারীদের প্রত্যেককে শনাক্তসহ ফুটেজগুলো নিবিড়ভাবে তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি তাদের।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জানান, একদল তরুণ দুই বা তিনজন লোককে রাস্তার ভেতর পেটাচ্ছেন। এরা কারা তা শনাক্ত করা যায়নি, তবে স্থানীয়রা এই তরুণদের পরিচয় শনাক্ত করতে পারবে। এই তরুণদের মধ্যে একটি অংশ মারামারি করার জন্য বেশ ট্রেনিংপ্রাপ্ত, তাদের গায়ে আকাশি টিশার্ট ছিল। তাদের মধ্যে একজন কোমরে থাকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে উদ্যত হয়। ভরদুপুরে গুলি করতে যাচ্ছে একজন মানুষ, তাও আবার ডিসির বাড়ির সামনে। এটা তো শঙ্কা নয়, ভয়ঙ্কর বিপদের চিত্র বলে মনে করেন তারা। 

তারা আরও জানান, বেআইনিভাবে অস্ত্র ব্যবহারকারীকে দ্রুত আটকসহ রাজনৈতিক পরিচয় প্রকাশ করার দাবি তাদের।

এদিকে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।’

তিনি আরও বলেন, ‘তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’

এ ঘটনায় মামলা করার কথা উল্লেখ করে তিনি জানান, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9